ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে নিহত ১০, আহত ৬০৬ জন - দিগন্ত জার্নাল

ঢাকাসহ সারাদেশে ভূমিকম্পে নিহত ১০, আহত ৬০৬ জন

বাংলাদেশ ভূমিকম্প, ঢাকা,রাজধানী, সারাদেশ ভূমিকম্প, নিহত ১০, আহত, ভূমিকম্প, জাতীয়,দুর্যোগ, সংবাদ

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । শনিবার, ২২ নভেম্বর ২০২৫

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হতাহতের সংখ্যা বাড়ছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, রাত ৮টা পর্যন্ত ভূমিকম্পে সারাদেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে এবং আহত হয়েছেন অন্তত ৬০৬ জন। এর মধ্যে ১৬৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, আর গুরুতর অবস্থায় ১৬ জনকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। সংশ্লিষ্টদের ধারণা, বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়া অনেক রোগী হিসাবের বাইরে থাকায় আহতের সংখ্যা এক হাজার ছাড়াতে পারে।

ঢাকার পুরান ঢাকার কসাইটুলিতে ভবনের রেলিং ভেঙে পড়ে তিন পথচারী—রাফিউল ইসলাম, আব্দুর রহিম ও তার ছেলে মেহরাব হোসেন—নিহত হন। এছাড়া মুগদার মদিনাবাগে নির্মাণাধীন ভবনের রেলিং ধসে নিরাপত্তাকর্মী মাকসুদের মৃত্যু হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে দেয়াল ধসে ১০ মাসের শিশু ফাতেমা মারা যায় এবং তার মা গুরুতর আহত হন।

নরসিংদীর বিভিন্ন এলাকায় দেয়াল ধস, সানশেড ভেঙে পড়া ও আতঙ্কজনিত ঘটনায় একাধিক প্রাণহানি ঘটে। গাবতলীতে ইট পড়ে আহত শিশু ওমর এবং তার বাবা দেলোয়ার চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পলাশে ঘর ধসে কাজেম আলী ভূঁইয়ার মৃত্যু হয় এবং শিবপুরে গাছ থেকে পড়ে আহত ফোরকান মিয়া মারা যান। ডাঙ্গা ইউনিয়নে ভূমিকম্পের সময় আতঙ্কে স্ট্রোকে নাসিরউদ্দিনের মৃত্যুর খবর দিয়েছেন জেলা প্রশাসক।

Home » জাতীয় দুর্যোগ
an adbox will go here