ঢাকায় ফের ভূমিকম্প, স্বল্পমাত্রার কম্পন অনুভূত
ঢাকা, ২২ নভেম্বর ২০২৫ (দিগন্ত জার্নাল): রাজধানী ঢাকায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৪ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ইউরোপিয়ান মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৩ দশমিক ৭ এবং ভূ-পৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৮ কিলোমিটার উত্তর-উত্তরপূর্ব দিকে। স্বল্পমাত্রার হলেও নগরের বিভিন্ন এলাকায় মানুষ হালকা কম্পন অনুভব করেন।
এর আগে একই দিন সকাল ১০টা ৩৬ মিনিটেও ঢাকাসহ আশপাশের এলাকায় আরেক দফা ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনের মাত্রা ছিল ৩.৩ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর পলাশ উপজেলা। দিনে দুইবার ভূমিকম্প অনুভূত হওয়ায় অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন।
তারও আগে শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে আরও শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলা কেঁপে ওঠে। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৭ এবং উৎপত্তিস্থল ছিল নরসিংদীর মাধবদী অঞ্চল। এতে সারা দেশে অন্তত ১০ জন নিহত এবং বহু মানুষ আহত হওয়ার খবর পাওয়া যায়। পরপর কয়েক দফা ভূকম্পনের ঘটনায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি বিশেষজ্ঞরা দুর্যোগ প্রস্তুতিমূলক ব্যবস্থা জোরদারের পরামর্শ দিচ্ছেন।
ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, নরসিংদী, ঢাকা ও আশপাশের অঞ্চলে সাম্প্রতিক ভূ-চাপ বৃদ্ধির কারণে