পাঠ্যবইয়ের নতুন অধ্যায়ে আওয়ামী সরকারের দুর্নীতির চিত্র - দিগন্ত জার্নাল

পাঠ্যবইয়ের নতুন অধ্যায়ে আওয়ামী সরকারের দুর্নীতির চিত্র

নিজস্ব প্রতিবেদক । জাতীয । রোববার ,২৩ নভেম্বর ২০২৫

২০২৫—২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যবইয়ে যুক্ত নতুন অধ্যায়ে আওয়া’মী লীগ সরকারের বিভিন্ন অনিয়ম, দ’র্নী’তি এবং দীর্ঘমেয়াদি ক্ষমতায় থাকার প্রচেষ্টার বিবরণ অন্তর্ভুক্ত করা হয়েছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) নিশ্চিত করেছে যে ‘স্বাধীন বাংলাদেশে গণ-অভ্যুত্থান’ শিরোনামে নতুন অধ্যায় ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বইয়ে যোগ করা হয়েছে।

অধ্যায়ে উল্লেখ করা হয়েছে, ২০০৮ সালে সরকার গঠনের পর আওয়া’মী লীগ ক’র্তৃ’ত্ববাদী প্রবণতা বাড়ায় এবং বি’প’ক্ষে’র প্রতি নি’পি’ড়’ন জোরদার হয়। ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল, ২০১৪ সালে ভোটারবিহীন নির্বাচন, ২০১৮ সালের আগের রাতে ব্যালট পূর্ণের ঘটনা এবং ২০২৪ সালের জানুয়ারির প্রহসনের নির্বাচনের কথাও সংক্ষেপে স্থান পেয়েছে। অধ্যায়ে বলা হয়েছে, এই সময় দেশে দ’র্নী’তি বৃদ্ধি ও প্রভাবশালী গোষ্ঠীর মাধ্যমে সম্পদ পা’চার মারাত্মকভাবে বেড়ে যায়।

এনসিটিবি সূত্র জানায়, অভ্যুত্থান-পরবর্তী কমিশনের প্রতিবেদনে বছরে গড়ে ষোলো বিলিয়ন ডলার সমপরিমাণ সম্পদ পা’চার হয়েছিল বলে উল্লেখ থাকায় বিষয়টি বইয়ে তুলে ধরা হয়। পাশাপাশি ২০২৪ সালের জুলাইয়ের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান, আন্দোলনে নি’হ’ত শিক্ষার্থী এবং দেশে নতুন গণচেতনার উত্থানও অধ্যায়ে যুক্ত হয়েছে।

এনসিটিবির প্রধান সম্পাদক মুহাম্মদ ফাতিহুল কাদীর জানান, নতুন বইগুলোতে ঐতিহাসিক ধারাবাহিকতা ও সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপট সংক্ষেপে উপস্থাপন করা হয়েছে, যা শিক্ষার্থীদের নাগরিক চেতনা ও ইতিহাসবোঝায় সহায়ক হবে।

Home » আ.লীগ সরকারের দুর্নীতি
an adbox will go here