অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার ২৪ কোটি টাকা ক্ষতি - দিগন্ত জার্নাল

অ্যাশেজ টেস্টে অস্ট্রেলিয়ার ২৪ কোটি টাকা ক্ষতি

ফাইল ছবি

অনলাইন ডেস্ক । খেলার খবর । ২৩ নভেম্বর ২০২৫

অ্যাশেজের পার্থ টেস্ট মাত্র দুই দিনে শেষ হওয়ায় অস্ট্রেলিয়া বড় অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে। ১০৪ বছরে প্রথমবারের মতো কোনো টেস্ট দুই দিনে শেষ হয়ে যাওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) অন্তত ৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৪ কোটি টাকা লোকসান করেছে।

টেস্টে ট্রাভিস হেডের দুর্দান্ত ৬৯ বলে সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া ইংল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে লিড নিয়েছে। তবে পার্থে মাত্র দুই দিনেই ম্যাচ শেষ হওয়ায় তৃতীয় দিনের টিকিট কাটা ৬০ হাজার দর্শকের জন্য আর সম্ভব হয়নি। হেডও ম্যাচ শেষে ক্ষমা চেয়ে বলেন, ‘আমি ৬০ হাজার দর্শকের জন্য দুঃখিত, যারা তৃতীয় দিন খেলা দেখার জন্য আসতে চেয়েছিলেন।’

অ্যাশেজের আগের সপ্তাহে পূর্বাভাস দেওয়া হয়েছিল যে অস্ট্রেলিয়া বড় অর্থনৈতিক লাভ করবে। তবে প্রথম দিনে ১৯ উইকেট পতনের পর সেই আশা ধাক্কা খায়। কেবল তৃতীয় ও চতুর্থ দিনের হিসাবেই ৩ মিলিয়ন ডলারের ক্ষতির কথা জানা গেছে। পার্থ টেস্টের প্রথম দুই দিনে মোট ১ লাখ ১৫১৪ দর্শক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যা গত বছরের পার্থ টেস্টের রেকর্ড ভেঙেছে।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিন বলেন, ‘প্রথমত আমাদের সম্প্রচারক, টিকিট বিক্রি ও স্পন্সরের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ।’ গেলবার বার্ষিক সাধারণ সভায় বোর্ড ১১.৩ মিলিয়ন ডলারের ক্ষতির হিসাব জানিয়েছিল। নতুন বছরে দর্শক উপস্থিতি ও স্পন্সরশিপ বাড়ানোর প্রত্যাশা রয়েছে।

অস্ট্রেলিয়ার রোমাঞ্চকর জয় হলেও অর্থনৈতিক ক্ষতি এবং দর্শকের হতাশা মেটাতে সময় লাগবে।

Home » অ্যাশেজ টেস্ট ক্ষতি
an adbox will go here