গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৪ - দিগন্ত জার্নাল

গাজায় ইসরাইলি হামলায় নিহত ২৪

গাজা হামলা, ইসরাইল, ফিলিস্তিন, যুদ্ধবিরতি, লঙ্ঘন,নিহত, ২৪, আন্তর্জাতিক ,সংবাদ

অনলাইন ডেস্ক । আন্তর্জাতিক । রোববার , ২৩ নভেম্বর ২০২৫

চলমান যুদ্ধবিরতির মধ্যেই ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার (২৩ নভেম্বর) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলায় শিশুসহ অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত ও আরও ৮৭ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম হামলাটি শনিবার উত্তর গাজা সিটির একটি গাড়িতে হয়। এরপর মধ্যাঞ্চলের দেইর আল-বালাহ ও নুসেইরাত শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়। গাজা সিটির রিমাল এলাকায় ড্রোন হামলায় অন্তত ১১ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। দেইর আল-বালাহতে একটি বাড়িতে হামলায় তিনজন নিহত, তাদের মধ্যে একজন নারী রয়েছেন।

গাজার সরকারি গণমাধ্যম কার্যালয় জানায়, গত ১০ অক্টোবর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল অন্তত ৪৯৭ বার তা লঙ্ঘন করেছে। এসব হামলায় ৩৪২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। কার্যালয় বলেছে, ‘ইসরাইলি বাহিনীর এই ধারা আন্তর্জাতিক মানবিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন।’

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, হামলা করা হয়েছে হামাসের এক যোদ্ধার সেনাদের ওপর হামলার প্রতিক্রিয়ায়। তারা হামাসের পাঁচ সিনিয়র যোদ্ধাকে হত্যা করেছে। তবে হামাস পক্ষ থেকে এখনো কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।

গাজায় পরিস্থিতি তীব্র, আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে।

an adbox will go here