মূল্যস্ফীতি বাড়ছেই, কমছে মানুষের ক্রয়ক্ষমতা: কেন্দ্রীয় ব্যাংক - দিগন্ত জার্নাল

মূল্যস্ফীতি বাড়ছেই, কমছে মানুষের ক্রয়ক্ষমতা: কেন্দ্রীয় ব্যাংক

মূল্যস্ফীতি, ক্রয়ক্ষমতা, মজুরি বৃদ্ধি, বাংলাদেশ ব্যাংক, অর্থনীতি, বাজার ব্যবস্থাপনা, নিত্যপণ্যের দাম

নিজস্ব প্রতিবেদক । অর্থনতি । সোমবার , ১৬ ফেব্রয়ারি ২০২৬

ঢাকা:দেশে মূল্যস্ফীতির হার এখনো ভোক্তার মজুরি বৃদ্ধির হারের চেয়ে বেশি থাকায় মানুষের পারিবারিক ক্রয়ক্ষমতা কমে যাচ্ছে। আয় বৃদ্ধির তুলনায় ব্যয় বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রায় চাপ বাড়ছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক

রোববার (১৫ ফেব্রুয়ারি) প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় মূল্যস্ফীতি কিছুটা কমলেও মজুরি বৃদ্ধির হার এখনো প্রত্যাশিত পর্যায়ে পৌঁছায়নি। ডিসেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তৈরি এ প্রতিবেদনে জুলাই–সেপ্টেম্বর ও অক্টোবর–ডিসেম্বর প্রান্তিকের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে সার্বিক মূল্যস্ফীতির হার দাঁড়ায় ৮.৫ শতাংশ, যেখানে একই সময়ে মজুরি বৃদ্ধির হার ছিল ৮.১ শতাংশের নিচে। এর আগে অক্টোবরে মূল্যস্ফীতি ছিল ৮.১৭ শতাংশ এবং মজুরি বৃদ্ধি ছিল প্রায় ৮ শতাংশ। জুলাইয়ের পর থেকে মজুরি বৃদ্ধির হার ধারাবাহিকভাবে কমছে।

কেন্দ্রীয় ব্যাংক বলছে, পাইকারি ও খুচরা বাজারে দামের বড় ব্যবধান মূল্যস্ফীতির অন্যতম কারণ। পণ্যের উৎপাদন ও সরবরাহ পর্যাপ্ত থাকলেও খুচরা বাজারে দাম কমছে না, বরং কিছু ক্ষেত্রে বেড়েই চলেছে। ফলে মূল্যস্ফীতির হার প্রত্যাশিত মাত্রায় নামছে না।

প্রতিবেদনে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে খাদ্যপণ্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে সরকারি হস্তক্ষেপের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বলা হয়, টেকসই নীতিগত সতর্কতা গ্রহণ করা গেলে দীর্ঘমেয়াদে অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল সামষ্টিক অর্থনৈতিক পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।

Home » ক্রয়ক্ষমতা কমছে
an adbox will go here