মন্ত্রিপরিষদের নতুন সচিব ড. নাসিমুল গনি, প্রজ্ঞাপন জারি
নিজস্ব প্রতিবেদক । জাতীয় । সোমবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৬
ঢাকা: পস্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ”ড. নাসিমুল গনি”কে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনের তথ্য
প্রজ্ঞাপনে বলা হয়, ড. নাসিমুল গনিকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীর সই করা প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।
কর্মজীবনের সংক্ষিপ্ত বিবরণ
ড. নাসিমুল গনি বিসিএস ১৯৮২ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।
২০০৯ সালে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়।
চার বছর ওএসডি থাকার পর ২০১৩ সালে তাকে চাকরি থেকে অবসর দেওয়া হয়।
অন্তর্বর্তী সরকারের সময় নিয়োগ
ছাত্র-জনতার অভ্যুত্থানের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার তাকে সিনিয়র সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির কার্যালয়ের জনপ্রশাসন বিভাগে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়।
সর্বশেষ প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে মন্ত্রিপরিষদের সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হলো।