সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান - দিগন্ত জার্নাল

সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন তারেক রহমান

তারেক রহমান প্রধানমন্ত্রী, সংসদ নেতা তারেক রহমান, বিএনপি সংসদীয় দল, জাতীয় সংসদ, শপথ অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সংসদীয় দলের নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। একই সঙ্গে তাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে।

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার পর বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদীয় দলের সভাকক্ষে বৈঠকে বসেন। ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শপথ অনুষ্ঠান

এর আগে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন।

নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে সরকার গঠনের অবস্থানে পৌঁছায় বিএনপি। সংসদীয় দলের এই বৈঠকের মাধ্যমে দলীয়ভাবে প্রধানমন্ত্রী নির্বাচনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হলো।

Home » জাতীয় -রাজনীতি
an adbox will go here