স্থানীয় সরকার মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর - দিগন্ত জার্নাল

স্থানীয় সরকার মন্ত্রী হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থানীয় সরকার মন্ত্রী, এলজিআরডি মন্ত্রণালয়, বিএনপি মন্ত্রিসভা, নতুন সরকার

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তিনি শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে শপথবাক্য পাঠ করান।

এর আগে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে তিনি কৃষি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবেও দায়িত্বে ছিলেন।

নতুন মন্ত্রিসভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের মাধ্যমে প্রশাসনিক ও উন্নয়ন কার্যক্রমে তিনি ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

Home » রাজনীতি / মন্ত্রিসভা
an adbox will go here