মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমানের - দিগন্ত জার্নাল

মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমানের

তারেক রহমান, উপদেষ্টা নিয়োগ, মন্ত্রী পদমর্যাদা, প্রতিমন্ত্রী পদমর্যাদা, নতুন সরকার, মন্ত্রিপরিষদ প্রজ্ঞাপন, বিএনপি সরকার, জাতীয় রাজনীতি

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীর ক্ষমতাবলে মন্ত্রী ও প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ১০ জনকে উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাতে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী মন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—
মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, মো. ইসমাইল জবিউল্লাহ ও ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর।

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা

প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন—
হুমায়ুন কবির, ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) শামসুল ইসলাম, ডা. জাহেদুর রহমান, ড. মাহাদি আমিন ও রেহান আসিফ আসাদ।

এর আগে মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। একই অনুষ্ঠানে মন্ত্রী ও প্রতিমন্ত্রী হিসেবে ৪৯ জন শপথ গ্রহণ করেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

Home » মন্ত্রী-প্রতিমন্ত্রী মর্যাদায় ১০ উপদেষ্টা নিয়োগ প্রধানমন্ত্রী তারেক রহমানের
an adbox will go here