ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, আক্রান্ত ৭০
দিগন্ত জার্নাল ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে এবং ৭০ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালে মোট ডেঙ্গুতে মারা গেছেন তিনজন এবং আক্রান্ত হয়েছেন ৩৫৭ জন।
বিভাগভিত্তিক আক্রান্তের সংখ্যা: বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ৮ জন, চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ১০ জন, ঢাকা (সিটি করপোরেশনের বাইরে): ১৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ১৬ জন, খুলনা (সিটি করপোরেশনের বাইরে): ৫ জন, ময়মনসিংহ (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন, রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে): ২ জন, সিলেট (সিটি করপোরেশনের বাইরে): ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মৃতদের মধ্যে একজন পুরুষ ও একজন নারী। ডেঙ্গু রোগ প্রতিরোধে সতর্কতা ও পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।