জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা - দিগন্ত জার্নাল

জাতীয় স্মৃতিসৌধে প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা

তারেক রহমান, জাতীয় স্মৃতিসৌধ, বীর শহীদ, প্রধানমন্ত্রী তারেক রহমান, ক্যাবিনেট বৈঠক, সচিবালয়, বিএনপি সরকার

নিজস্ব প্রতিবেদক । জাতীয় । বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

ঢাকা: জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

প্রধানমন্ত্রী ও নবগঠিত মন্ত্রিপরিষদের সদস্যদের আগমনকে কেন্দ্র করে স্মৃতিসৌধ এলাকায় তিন স্তরের কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পুলিশ, র‌্যাব ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি মহাসড়কে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। ডগ স্কোয়াড ও বোম্ব ডিসপোজাল ইউনিট দিয়ে আগেই তল্লাশি ও মহড়া সম্পন্ন করা হয়।

নিরাপত্তার অংশ হিসেবে পুরো স্মৃতিসৌধ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়। এ সময় সর্বসাধারণের জন্য সাময়িকভাবে বন্ধ রাখা হয় স্মৃতিসৌধ প্রাঙ্গণ।

শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম কর্মদিবস উপলক্ষে দুপুরে সচিবালয়ে যাবেন। বিকেলে তার সভাপতিত্বে সচিবালয়ে অনুষ্ঠিত হবে নবগঠিত মন্ত্রিসভার প্রথম ক্যাবিনেট বৈঠক। একই দিনে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসার কথাও রয়েছে প্রধানমন্ত্রীর।

নতুন সরকারের কার্যক্রম শুরুর দিনেই জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনকে সাংবিধানিক ও রাজনৈতিক ঐতিহ্যের অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

Home » তারেক রহমানের শ্রদ্ধা
an adbox will go here