ভারতের আয়োজিত নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ - দিগন্ত জার্নাল

ভারতের আয়োজিত নৌ মহড়ায় বাংলাদেশসহ ৭০ দেশের অংশগ্রহণ

ভারতের নৌ মহড়া, আন্তর্জাতিক নৌ মহড়া, বাংলাদেশ নৌবাহিনী, বিশাখাপত্তম, দ্রৌপদী মুর্মু, সামুদ্রিক, নিরাপত্তা, আন্তর্জাতিক

ভারতের আয়োজিত আন্তর্জাতিক নৌ মহড়ায় অংশ নিয়েছে বাংলাদেশসহ বিশ্বের ৭০টি দেশের নৌবাহিনী। বুধবার (১৮ ফেব্রুয়ারি) ভারতের অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম উপকূলে এই বৃহৎ নৌ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলাদেশের পক্ষ থেকে বাংলাদেশ নৌবাহিনী তাদের ফ্রিগেট যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান মহড়ায় অংশগ্রহণের জন্য পাঠায়। আন্তর্জাতিক বার্তা সংস্থা পিটিআই এ তথ্য জানায়।

১৬ ফেব্রুয়ারি সোমবারই যুদ্ধজাহাজ সমুদ্র অভিযান ভারতে পৌঁছে যায়। বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডসহ মোট ৭০টি দেশ এক বা একাধিক যুদ্ধজাহাজ এই মহড়ায় অংশ নিতে পাঠায়।

ইন্দোনেশিয়ার নৌবাহিনীর কেআরআই বুং তোমো-৩৫৭ এবং সংযুক্ত আরব আমিরাতের যুদ্ধজাহাজ আল ইমারাত মহড়ায় অংশ নেয়। ভারতীয় নৌবাহিনীর পক্ষ থেকে প্রতিনিধিত্ব করে রণতরী আইএনএস বিক্রান্ত

মহড়া শুরুর আগে দেওয়া বক্তব্যে দ্রৌপদী মুর্মু বলেন, এই নৌ মহড়া বিভিন্ন দেশের সামুদ্রিক ঐতিহ্য, ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধার প্রতিফলন। ভিন্ন ভিন্ন দেশের পতাকাবাহী যুদ্ধজাহাজ ও নৌ সেনাদের অংশগ্রহণ সামুদ্রিক ঐক্যের বার্তা বহন করছে।

তিনি আরও বলেন, সম্মিলিত নৌবাহিনীর এই সংকল্প বিশ্ব সম্প্রদায়ের কাছে একটি ইতিবাচক বার্তা দিচ্ছে। সমুদ্রে শান্তি, স্থিতিশীলতা ও সহযোগিতা বজায় রাখতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে ভারত ‘বিশ্ব পরিবার’ নীতিতে বিশ্বাস করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, সামুদ্রিক নিরাপত্তা, স্থায়িত্ব ও স্থিতিশীলতা নিশ্চিত করতে এই নীতিই কার্যকর ভূমিকা রাখতে পারে।

Home » আন্তর্জাতিক | প্রতিরক্ষা | নৌ মহড়া
an adbox will go here