এবার একুশ মুক্ত, অনুভূতিও ভিন্ন: স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদ । জাতীয় । শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এবার একুশ মুক্ত। তাই আমাদের অনুভূতিও ভিন্ন।
তিনি বলেন, ফ্যাসিস্ট শাসনের জাঁতাকলে একুশ দীর্ঘদিন অবরুদ্ধ ছিল। ভাষা আন্দোলনের চেতনা প্রকাশের ক্ষেত্রও ছিল সীমাবদ্ধ। তবে বর্তমান বাস্তবতায় সেই বাধা আর নেই।
স্থানীয় সরকারমন্ত্রী আরও বলেন, একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে বিএনপির নতুন সরকার গঠিত হয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর জনগণের প্রত্যাশাও বহুগুণে বেড়ে গেছে।
তিনি বলেন, এই প্রত্যাশা পূরণে সরকার গণতন্ত্র পুনরুদ্ধার, মতপ্রকাশের স্বাধীনতা এবং মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে কাজ করবে।
মহান একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই দেশকে এগিয়ে নেওয়া হবে।