জামায়াত আমিরের নেতৃত্বে শহীদ মিনারে বিরোধীদলীয় নেতার শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক । রাজনীতি । শনিবার, ২১ ফেব্রুয়ারি ২০২৬
প্রথমবারের মতো ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে তিনি কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তার নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের নবনির্বাচিত সংসদ সদস্যরাও এ সময় শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনকালে বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম, সংসদ সদস্য আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ ও হান্নান মাসউদ উপস্থিত ছিলেন।
এছাড়াও জামায়াতের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ব্যারিস্টার আরমান এবং অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন।
এর আগে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তারেক রহমান ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
উল্লেখ্য, শুক্রবার রাতে জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়— বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমিরের নেতৃত্বে ১১ দলীয় ঐক্যের সংসদ সদস্যরা শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন। পাশাপাশি ভাষা শহীদদের কবর জিয়ারত এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হবে।