প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী - দিগন্ত জার্নাল

প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী

তারেক রহমান,প্রধানমন্ত্রী,তেজগাঁও কার্যালয়, ,বিএনপি, সরকার,খালেদা জিয়া, মাতৃভাষা দিবস ২০২৬,ডাক টিকিট উন্মোচন

নিজস্ব প্রতিবেদ । জাতীয় । শনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে অফিস করছেন। শনিবার সকাল ১০টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান।

এ সময় কার্যালয়ে উপস্থিত মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্ব পালন করা কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। তিনি অনেক পুরোনো কর্মকর্তা-কর্মচারীর নাম ধরে কাছে ডেকে কথা বলেন। এ সময় সংশ্লিষ্টরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং কিছুক্ষণের জন্য ভুলেই যান—তারা দেশের প্রধানমন্ত্রীর সান্নিধ্যে রয়েছেন।

এরপর প্রধানমন্ত্রী কার্যালয় চত্বরে একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন। পাশাপাশি মহান আল্লাহপাকের দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ মোনাজাত করেন।

মোনাজাতে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.)-সহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে প্রধানমন্ত্রী তারেক রহমান মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে প্রকাশিত বিশেষ ডাক টিকিট উন্মোচন করেন।

Home » জাতীয় > রাজনীতি > সরকার > সংবাদ
an adbox will go here