আওয়ামী লীগ নিষিদ্ধে অধ্যাদেশ সংসদে পাস - দিগন্ত জার্নাল

আওয়ামী লীগ নিষিদ্ধে অধ্যাদেশ সংসদে পাস

আওয়ামী লীগ, নিষিদ্ধ, সন্ত্রাস, বিরোধী, আইন, সংসদীয় কমিটি, অধ্যাদেশ ২০২৫, রাজনীতি, বাংলাদেশ

দিগন্ত জার্নাল ডেস্ক । শনিবার, ৪ এপ্রিল ২০২৬

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান সংবলিত ‘সন্ত্রাস বিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ সংশোধনীসহ পাসের সুপারিশ করেছে সংসদীয় বিশেষ কমিটি।

১৩৩টি অধ্যাদেশ পর্যালোচনা শেষে কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদনে এ সিদ্ধান্ত জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, মূল অধ্যাদেশে আওয়ামী লীগের নাম উল্লেখ করে নিষেধাজ্ঞার যে ধারা ছিল, তাতে কিছু সংশোধন এনে এটি অনুমোদনের সুপারিশ করা হয়েছে।

এই অধ্যাদেশে সরকারকে নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সভা, সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করার ক্ষমতা দেওয়া হয়েছে। ফলে আইনটি পাস হলে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডে আইনি বাধা তৈরি হবে।

অন্যদিকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশ’ আপাতত স্থগিত রাখার সুপারিশ করেছে কমিটি। এ আইনটিতে গুমের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান ছিল। তবে এটি এখনই কার্যকর না করে পরে বিল আকারে আনার প্রস্তাব দেওয়া হয়েছে।

কমিটি আরও জানায়, মানবাধিকার, তথ্য অধিকার ও বিচার বিভাগ সংশ্লিষ্ট কিছু অধ্যাদেশ আরও পর্যালোচনা প্রয়োজন। তাই সেগুলোও আপাতত স্থগিত রাখা হয়েছে।

এছাড়া ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ৪টি বাতিল এবং ১৬টি স্থগিত রাখার সুপারিশ করা হয়েছে। বাকি ৯৮টি অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

স্পিকার জানিয়েছেন, আগামী ৬ এপ্রিল থেকে এসব প্রস্তাব সংসদে উত্থাপন করা হবে। এতে অন্তর্বর্তী সরকারের নেওয়া সংস্কারগুলো এখন সংসদীয় আলোচনার মুখে পড়ছে।

Home » আওয়ামী লীগ নিষিদ্ধ আইন
an adbox will go here