গণঅধিকার পরিষদের নিন্দা: ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিন - দিগন্ত জার্নাল

গণঅধিকার পরিষদের নিন্দা: ফারুক হাসানের ওপর হামলাকারীদের জামিন

দিগন্ত জার্নাল ডেস্ক:
জাতীয় বিপ্লবী পরিষদের নাগরিক সমাবেশে ফারুক হাসানের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার আসামিদের জামিনের নিন্দা জানিয়েছে গণঅধিকার পরিষদ।

(৬ জানুয়ারী২০২৫)সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গণঅধিকার পরিষদের নেতারা এ নিন্দা জানান। সেখানে ফারুক হাসান নিজেও উপস্থিত ছিলেন। তিনি হামলার বর্ণনা দিয়ে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।

গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান বলেন, > “কেন এ হামলা হলো? কারা এর পেছনে রয়েছে? রাঘববোয়ালরা বিচার বিভাগের ওপর হস্তক্ষেপ করে আসামিদের জামিন করিয়েছে। এটা বিচার বিভাগের স্বাধীনতার পরিপন্থী।”
তিনি আরও বলেন,> “আসামিদের জামিন মানে বড় ষড়যন্ত্রের ইঙ্গিত। হামলাকারীদের ছাড় দেওয়া হবে না।”

ফারুক হাসান তার বক্তব্যে বলেন,> “আমার ওপর যারা শহিদ মিনারে হামলা করেছে, তারা স্পষ্টভাবে সন্ত্রাসী। তাদের গ্রেফতারে গড়িমসি ও জামিন দেওয়ার মধ্য দিয়ে সরকারের সন্ত্রাসীদের সঙ্গে সম্পর্ক স্পষ্ট হয়েছে।”

তিনি আরও অভিযোগ করেন,> “আমি এখনো হাসপাতালে কাতরাচ্ছি, অথচ তারা জামিন পেয়ে গেছে। এটি বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসনের চরম ব্যর্থতা।”

বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন: গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন বলেন, > “ভিডিও প্রমাণ থাকা সত্ত্বেও আসামিদের জামিন দেওয়া হয়েছে। এটি প্রমাণ করে বিচার বিভাগ স্বাধীন হয়নি।”

গণঅধিকার পরিষদের নেতারা বলেন,> “এই ঘটনা এবং জামিনের মাধ্যমে জুলাই বিপ্লবের লক্ষ্য প্রশ্নবিদ্ধ হয়েছে। ফারুক হাসানের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।”

সংবাদ সম্মেলনে গণঅভ্যুত্থানে আহত নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

an adbox will go here