চীনের তাইবেত শিগাৎসে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প: ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি
আন্তর্জাতিক ডেস্ক:
চীনের তাইবেত অঞ্চলের শিগাৎসে শহরে মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ৯টা ৫ মিনিটে ৬.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। চীনের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি এ তথ্য জানিয়েছে। চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টারের মতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।
এখন পর্যন্ত ভূমিকম্পের ফলে কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে স্থানীয় কর্তৃপক্ষ এবং বিশেষজ্ঞরা ধারণা করছেন, ভূমিকম্পটি ব্যাপক ক্ষতির কারণ হতে পারে। চীনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় এলাকা ভূমিকম্পপ্রবণ, যেখানে প্রায়ই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।
উল্লেখযোগ্য, ২০০৮ সালে চীনের সিচুয়াং প্রদেশে একটি ভয়াবহ ভূমিকম্পে প্রায় ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। শিগাৎসে অঞ্চলে গত পাঁচ বছরে ২০০ কিলোমিটারের মধ্যে ৩ বা তার বেশি মাত্রায় প্রায় ২৯টি ভূমিকম্প আঘাত হেনেছে, যা ওই এলাকার ভূমিকম্পপ্রবণতার সাক্ষ্য দেয়।
এছাড়া, ২০১৫ সালে নেপালের রাজধানী কাঠমান্ডুতেও ৭.৮ মাত্রার একটি ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছিল, যার ফলে ৯ হাজারেরও বেশি মানুষ নিহত এবং হাজার হাজার মানুষ আহত হয়।