তিব্বতে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৬, আহত ১১ - দিগন্ত জার্নাল

তিব্বতে শক্তিশালী ভূমিকম্প: নিহত বেড়ে ৩৬, আহত ১১

আন্তর্জাতিক ডেস্ক:
চীনের তিব্বতের প্রত্যন্ত পার্বত্য অঞ্চলে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও ১১ জন।

ইউএসজিএস জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে ৭.১ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এর উৎপত্তি তিব্বতের রাজধানী লাসা থেকে প্রায় ৫০ মাইল পশ্চিমে।

সিনহুয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ড্যামাকসং কাউন্টির গেদার শহরে এ হতাহতের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে মৃতের সংখ্যা ৩০ বলে জানানো হলেও পরে তা সংশোধন করে ৩৬ জনের মৃত্যুর কথা নিশ্চিত করা হয়।

ভূমিকম্পটি নেপাল, ভারত এবং বাংলাদেশেও অনুভূত হয়েছে বলে প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে।

an adbox will go here