সিউলে ব্লিঙ্কেনের বৈঠকের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ - দিগন্ত জার্নাল

সিউলে ব্লিঙ্কেনের বৈঠকের মধ্যেই উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক:
উত্তর কোরিয়া সোমবার (৬ জানুয়ারি) মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এটি প্রায় ১১০০ কিলোমিটার উড়ে কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে গিয়ে পড়ে। ঘটনার সময় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন সিউলে দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চোই সাং-মোকের সঙ্গে বৈঠক করছিলেন।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি স্থানীয় সময় দুপুরের দিকে ছোড়া হয়। এটি শনাক্ত করার পরপরই নজরদারি এবং সতর্কতা জোরদার করা হয়েছে।

যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এবং দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো তাই-ইউল ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের নিন্দা জানিয়েছেন। ব্লিঙ্কেন এটিকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাবের লঙ্ঘন বলে অভিহিত করেন।

উল্লেখ্য, ৫ নভেম্বর উত্তর কোরিয়া পূর্ব উপকূলে সাতটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। এরপর এটিই তাদের প্রথম মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা।

an adbox will go here