পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের টেস্ট সিরিজ: আইসিসির জরিমানা ও পয়েন্ট কাটা - দিগন্ত জার্নাল

পাকিস্তানের জন্য দুঃস্বপ্নের টেস্ট সিরিজ: আইসিসির জরিমানা ও পয়েন্ট কাটা

দিগন্ত জার্নাল ডেস্ক:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর পাকিস্তানের দুঃখের গল্প থামেনি। সেঞ্চুরিয়ন ও কেপটাউনে বিশাল ব্যবধানে হারার পর শান মাসুদের দল এখন আরেকটি বিপদে পড়েছে। কেপটাউন টেস্টে স্লো ওভার রেটের কারণে পাকিস্তানকে জরিমানা করেছে আইসিসি, এবং বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পাঁচ পয়েন্ট কাটা হয়েছে।

পাকিস্তান নির্ধারিত সময়ের মধ্যে পাঁচ ওভার কম বল করায় তাদের ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে। এর ফলে পাকিস্তানের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট এখন ২৪.২৪, যা ওয়েস্ট ইন্ডিজের সমান। আইসিসি রেফারি রিচি রিচার্ডসন এই শাস্তি মঞ্জুর করেছেন, এবং পাকিস্তানের অধিনায়ক শান মাসুদ শাস্তি মেনে নিয়েছেন।

an adbox will go here