টিটিপির জিহাদের শরয়ী ভিত্তি নিয়ে অফিসিয়াল ব্যাখ্যা
লুৎফুর রহমান:
তেহরিকে তালেবান পাকিস্তান (টিটিপি) পাকিস্তান সরকারের বিরুদ্ধে জিহাদের শরয়ী ভিত্তি নিয়ে সম্প্রতি একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, পাকিস্তান সরকার ও তাদের সামরিক বাহিনীর কার্যক্রমের বিরুদ্ধে টিটিপির লড়াই কোরআন ও হাদিসের আলোকে পরিচালিত।
বিবৃতিতে উল্লেখ করা হয়, আফগানি তালেবানের বিজয়ের পরে পাকিস্তান সরকার টিটিপির সঙ্গে আলোচনার উদ্যোগ নেয়। এই আলোচনার জন্য পাকিস্তান সরকারের প্রতিনিধি হিসেবে মুফতি তাকী উসমানি হাফিজাহুল্লাহ আফগানিস্তানে যান। সেখানে তালেবানের মধ্যস্থতায় একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বিবৃতির গুরুত্বপূর্ণ কয়েকটি দিক হলো:
১. তেহরিকে তালেবান পাকিস্তান মূলত একটি দেওবন্দি মতাদর্শ অনুসরণকারী সংগঠন।
২. মুফতি তাকী উসমানি হাফিজাহুল্লাহকে তারা নিজেদের উস্তাদ মনে করে, তবে তার কিছু মতামত ও অবস্থানের বিপরীতে দলিলের ভিত্তিতে বিরোধিতা করে।
৩. টিটিপি পাকিস্তান সরকার ও সামরিক বাহিনীকে সম্পূর্ণ মুরতাদ মনে করে না। তবে তাদের মধ্যে কুফরে বাওয়াহসহ অন্যান্য বৈধ কারণ রয়েছে, যা তাদের মতে খুরুজ ও জিহাদের আবশ্যিকতা তৈরি করেছে।
এই বিবৃতির মাধ্যমে টিটিপি তাদের কার্যক্রমের শরয়ী ভিত্তি ও মতাদর্শের স্বচ্ছতা তুলে ধরার চেষ্টা করেছে। তবে বিষয়টি নিয়ে বিতর্ক ও সমালোচনার ঝড় অব্যাহত রয়েছে।
সূত্র: টিটিপি অফিসিয়াল পেইজ