দেশের সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ - দিগন্ত জার্নাল

দেশের সংবিধান কারও বাপের না: হাসনাত আবদুল্লাহ

দিগন্ত জার্নাল ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, “সংবিধান কারও বাপের না।” বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এই কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের জন্য অসম সুবিধার মতোই সংবিধান কমিটির সদস্যদের সন্তানরা আজ মুজিববাদী সংবিধান সমর্থনে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, “যে কমিটি ৭২-এর সংবিধান তৈরি করেছিল, তারা পাকিস্তানের সংবিধান বানানোর ম্যান্ডেট নিয়ে ভোট পেয়েছিলেন।”

এর আগে সোমবার ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে এক ছাত্র সমাবেশে হাসনাত বলেন, “২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বর হত্যাকাণ্ড এবং বিভিন্ন নির্বাচন কারচুপির বিচার এখনো হয়নি।”

তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান, জনগণের গ্রহণযোগ্যতা বাড়াতে এসব ঘটনার বিচার দ্রুত নিশ্চিত করতে।

an adbox will go here