রাশিয়ার তেলের ডিপোতে ভয়াবহ আগুন
আন্তর্জাতিক ডেস্ক:
রাশিয়ার সারাতোভ অঞ্চলের অ্যাঙ্গেলস শহরে ইউক্রেনের ড্রোন হামলায় তেলের ডিপোতে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার ভোর ৫টার দিকে হামলায় একাধিক বিস্ফোরণের খবর পাওয়া যায়।
রাশিয়ার গভর্নর রোমান বাসারগিন দাবি করেছেন, বেশ কিছু ড্রোন ধ্বংস করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য নিশ্চিত করা যায়নি। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, আগুনের আগে অন্তত পাঁচটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
অ্যাঙ্গেলস ঘাঁটিতে রাশিয়ার কৌশলগত বোমারু বিমান রয়েছে, যা ইউক্রেনের হামলার লক্ষ্যবস্তু হতে পারে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সারাতোভসহ বিভিন্ন অঞ্চলে ৩২টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করা হয়েছে।