হাসিনার পরিবারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ পেলো দুদক
দিগন্ত জার্নাল ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের নামে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৬০ কাঠার প্লট বরাদ্দের ক্ষেত্রে ক্ষমতার অপব্যবহারের প্রমাণ মিলেছে বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার দুদকের মহাপরিচালক আক্তার হোসেন বলেন, “আমাদের হাতে পর্যাপ্ত তথ্য এসেছে, যা ক্ষমতার অপব্যবহারের প্রমাণ দেয়। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”
শেখ হাসিনা ও তার পরিবারের ছয় সদস্যের নামে ১০ কাঠার ছয়টি প্লট বরাদ্দের ঘটনা।
প্লটগুলো পূর্বাচল নতুন শহর প্রকল্পের ২৭ সেক্টরের কূটনৈতিক জোনে অবস্থিত।
রাজউকের কর্মকর্তাদের যোগসাজশে প্লটগুলো বরাদ্দ এবং বেআইনিভাবে একত্রিত করা হয়।
প্লট বরাদ্দপ্রাপ্তদের মধ্যে শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা, বোনের ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক, এবং মেয়ে আজমিনা সিদ্দিক রয়েছেন।
দুদক জানিয়েছে, তদন্তে পর্যাপ্ত তথ্য-উপাত্ত এসেছে। উচ্চ আদালতের নির্দেশে অনুসন্ধান চলছে। মামলার জন্য প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহের কাজও এগিয়েছে।
শেখ হাসিনার সরকারের পতন ঘটে ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে। ৫ আগস্ট তিনি প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান। বাংলাদেশ সরকার তাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আবেদন করলেও ভারত এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি।
এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও নিপীড়নের মামলায় বিচার শুরু করার দাবি উঠেছে। তার পাসপোর্ট বাতিল করা হলেও ভারত সরকার তার ভিসার মেয়াদ বাড়িয়েছে।