ইসলাম ধর্ম গ্রহণকারী অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ টিমোথি উইকসের মৃত্যু - দিগন্ত জার্নাল

ইসলাম ধর্ম গ্রহণকারী অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ টিমোথি উইকসের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
ইসলাম ধর্ম গ্রহণের পর জিব্রাইল ওমর নাম নেওয়া অস্ট্রেলিয়ান শিক্ষাবিদ টিমোথি উইকস মারা গেছেন। দীর্ঘদিন ক্যান্সারের সঙ্গে লড়াই করে বুধবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে তালেবান কর্তৃপক্ষ।

২০১৬ সালে কাবুলে অপহরণের শিকার হন ওমর। তিন বছর বন্দিদশায় ইসলাম গ্রহণের পর ২০১৯ সালে তালেবানের সঙ্গে বন্দি বিনিময়ের মাধ্যমে মুক্তি পান। ২০২২ সালে তালেবান শাসিত আফগানিস্তানে ফিরে আসেন তিনি।

তালেবান সরকারের বিবৃতিতে তার প্রতি সমবেদনা জানানো হয়েছে। ওমর কাবুলে শিক্ষকতার পাশাপাশি ইসলাম বিষয়ে জ্ঞানচর্চার জন্য পরিচিত ছিলেন।

an adbox will go here