খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে লন্ডন ক্লিনিকে তারেক রহমান - দিগন্ত জার্নাল

খালেদা জিয়ার জন্য রান্না করা খাবার নিয়ে লন্ডন ক্লিনিকে তারেক রহমান

দিগন্ত জার্নাল ডেস্ক:

যুক্তরাজ্যের ‘লন্ডন ক্লিনিকে’ চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারেক রহমান। শুক্রবার (১০ জানুয়ারি) রাত ১১টার দিকে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেইজে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতাল যাচ্ছেন।

ভিডিওতে যুক্তরাজ্য বিএনপির নেতারা এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালও উপস্থিত ছিলেন।

an adbox will go here