দাবানলে পুড়ল ফিলিস্তিনবিরোধী হলিউড অভিনেতা জেমস উডসের বাড়ি - দিগন্ত জার্নাল

দাবানলে পুড়ল ফিলিস্তিনবিরোধী হলিউড অভিনেতা জেমস উডসের বাড়ি

আন্তর্জাতিক ডেস্ক:
ফিলিস্তিনবিরোধী বক্তব্য দিয়ে সমালোচিত হলিউড অভিনেতা জেমস উডস নিজের বাড়ি দাবানলে হারিয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে উডসের বিলাসবহুল ম্যানশন পুড়ে ছাই হয়ে গেছে।

২০২৩ সালে উডস সামাজিক মাধ্যমে ফিলিস্তিনের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। এর প্রতিক্রিয়ায় ফিলিস্তিনপন্থিরা তার বাড়ি হারানোর ঘটনাকে ‘কর্মফল’ বলে উল্লেখ করছেন।

প্যালেস্টাইনের কবি মুসাব আবু তোহা স্মরণ করিয়ে দিয়েছেন, ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনিদের ঘরবাড়ি হারানোর দুঃখ। দাবানলে উডসের কান্নার ভিডিও ভাইরাল হলে অনেকে তার বক্তব্যের দ্বৈততা নিয়ে সমালোচনা করছেন।

তথ্যসূত্র: দ্য নিউ আরব

an adbox will go here