কামিন্সকে অধিনায়ক করেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা অস্ট্রেলিয়ার - দিগন্ত জার্নাল

কামিন্সকে অধিনায়ক করেই চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা অস্ট্রেলিয়ার

দিগন্ত জার্নাল ডেস্ক:
পিতৃত্বকালীন ছুটি এবং গোড়ালির চোটের কারণে প্যাট কামিন্সকে নিয়ে শঙ্কা ছিল। তবে সব শঙ্কা দূর করে কামিন্সকে অধিনায়ক রেখেই চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া।

২০২৫ সালের ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া খেলবে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা এবং আফগানিস্তানের বিপক্ষে। এই প্রতিযোগিতাকে সামনে রেখে অস্ট্রেলিয়া অভিজ্ঞ এবং তরুণদের সমন্বয়ে একটি শক্তিশালী স্কোয়াড গঠন করেছে।

প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে ডাক পেয়েছেন ম্যাট শর্ট ও অ্যারন হার্ডি। প্রধান নির্বাচক জর্জ বেইলি জানান, “সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ সফর এবং পাকিস্তানের বিপক্ষে সাম্প্রতিক হোম সিরিজের পারফরম্যান্স বিবেচনায় এই দল গঠন করা হয়েছে। পাকিস্তানের কন্ডিশন এবং প্রতিপক্ষের বিপক্ষে বৈচিত্র্যময় একাদশ সাজানোর সুযোগ পাবে টিম ম্যানেজমেন্ট।”

অস্ট্রেলিয়ার স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), অ্যালেক্স ক্যারি, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মারনাস লাবুশেন, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাট শর্ট, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস এবং অ্যাডাম জাম্পা।

an adbox will go here