তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ - দিগন্ত জার্নাল

তিতুমীর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

দিগন্ত জার্নাল ডেস্ক:
রাজশাহীর পুঠিয়ার বেলপুকুর এলাকায় চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল সাড়ে ৬টায় এ দুর্ঘটনার ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের অ্যাসিসটেন্ট ইঞ্জিনিয়ার আবদুর রশিদ জানান, রেলওয়ের কর্মীরা লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ করছেন। দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

উল্লেখ্য, এই দুর্ঘটনার ফলে যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে।

an adbox will go here