বাংলাদেশের খাঁটি সোনা নাহিদ রানা
দিগন্ত জার্নাল ডেস্ক:
নাহিদ রানা তার গতিময় বোলিং দিয়ে বাংলাদেশ ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা করেছেন। বিপিএলে তার দুর্দান্ত পারফরম্যান্সে মুগ্ধ হয়ে নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার ড্যানি মরিসন তাকে আখ্যা দিয়েছেন “খাঁটি সোনা” হিসেবে।
নাহিদের ঘণ্টায় ১৪০ কিমি গতির বল এবং ৬ ফুট ৫ ইঞ্চি উচ্চতা তাকে অন্যদের থেকে আলাদা করেছে। তার ধারাবাহিক পারফরম্যান্স জাতীয় দল এবং বিপিএলে প্রতিপক্ষের জন্য হয়ে উঠেছে চ্যালেঞ্জ।
ড্যানি মরিসন বলেন, “সে তো একেবারে খাঁটি সোনা। তাকে সঠিক যত্নে রাখতে হবে।” তিনি নাহিদের গতি এবং অ্যাথলেটিক দক্ষতাকে প্রশংসা করে বলেন, এটি ডিএনএ নয় বরং কঠোর পরিশ্রম এবং সঠিক টেকনিকের ফল।
নাহিদের এই সাফল্য শুধু তার নয়, বাংলাদেশের ফাস্ট বোলিং আক্রমণেও নতুন দিগন্তের সম্ভাবনা জাগাচ্ছে। তাকে সঠিকভাবে পরিচালনা করা হলে ভবিষ্যতে বিশ্ব ক্রিকেটে তিনি আরও বড় উচ্চতায় পৌঁছাবেন।