কুমিল্লায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক, দাবি আন্দোলনে ব্যবহৃত হয়েছিল অস্ত্র - দিগন্ত জার্নাল

কুমিল্লায় অস্ত্রসহ দুই সন্ত্রাসী আটক, দাবি আন্দোলনে ব্যবহৃত হয়েছিল অস্ত্র

দিগন্ত জার্নাল ডেস্ক:
কুমিল্লায় সেনাবাহিনী অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে। আটককৃতরা হলেন জাকির (৩৮) ও লিটন (৪২)। তারা দাবি করেছেন, এই অস্ত্রগুলো গত জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে ব্যবহৃত হয়েছিল।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) সেনাবাহিনী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার রাতে শহরতলীর পৃথক এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সদস্যের একটি টহল দল আদর্শ সদরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

জাকিরের বাড়ি থেকে একটি ৭.৬৫ মিমি পিস্তল উদ্ধার করা হয়, তার দেওয়া তথ্যের ভিত্তিতে লিটনকে আটক করে তার বাড়ি থেকে আরও একটি ৭.৬৫ মিমি পিস্তল, দুটি চীনা চাপাতি, দুটি কুঠার, একটি চাকু এবং পাঁচটি দেশীয় ছুরি উদ্ধার করা হয়।

সেনাবাহিনী জানায়, এই অভিযান কুমিল্লা শহরের নিরাপত্তা এবং শান্তি রক্ষায় একটি বড় সাফল্য। আটককৃতদের এবং উদ্ধারকৃত অস্ত্রগুলো কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

an adbox will go here