বাংলাদেশি স্বামীর বিরুদ্ধে পাকিস্তানি স্ত্রী’র মামলা
দিগন্ত জার্নাল ডেস্ক:
দ্বিতীয়বার হবিগঞ্জের চুনারুঘাটে এসে স্বামী এবং সতীনসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পাকিস্তানি তরুণী মাহা বাজোয়া। ৬ জানুয়ারি তিনি হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআরভুক্ত করার জন্য চুনারুঘাট থানাকে আদেশ দেন।
মাহা বাজোয়ার অভিযোগ, দুবাইয়ে এক ক্লাবে পরিচয়ের পর ২০১৪ সালে হিরার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের শর্ত অনুযায়ী, হিরা যদি তাকে তালাক দেন, তবে ২০ লাখ রুপি পরিশোধ করবেন এবং প্রতি মাসে ৫০ হাজার রুপি ভরণপোষণ দেবেন। ২০১৮ সালে হিরা মাহাকে বাংলাদেশে নিয়ে আসেন। তবে পরবর্তীতে হিরা ও তার স্ত্রীর পরকীয়ার কারণে মাহা শিকার হন প্রতারণার।
মাহার অভিযোগ, সোনিয়া আক্তারসহ হিরার পরিবারের সদস্যরা এই অবৈধ বিয়ের সঙ্গে জড়িত। তদন্তকারী কর্মকর্তা চুনারুঘাট থানার পরিদর্শক শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিক তদন্তে কিছু অভিযোগের সত্যতা পাওয়া গেছে এবং আসামিরা এলাকা ছেড়ে পালিয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।