নিপীড়নের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা - দিগন্ত জার্নাল

নিপীড়নের অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

দিগন্ত জার্নাল ডেস্ক:
সিরাজগঞ্জের চৌহালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল ফকিরের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে ভুক্তভোগীর বাবা মামলাটি চৌহালী থানায় দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১১ জানুয়ারি রাতে ৮ম শ্রেণির এক স্কুলছাত্রকে বলাৎকার করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনা ছড়িয়ে পড়লে, উপজেলা বিএনপি জুয়েল ফকিরকে ৭২ ঘণ্টার মধ্যে ঘটনার বিষয়ে কারণ দর্শাতে নোটিশ দেয়। তবে অভিযুক্ত জুয়েল রানা অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, তাকে ফাঁসানোর জন্য মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

চৌহালী থানার ওসি জানান, মেডিকেল পরীক্ষার জন্য ভুক্তভোগীকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং ঘটনার সত্যতা পাওয়া গেছে। আইনি প্রক্রিয়া শেষে দ্রুত গ্রেফতার করা হবে।

an adbox will go here