প্রেমিকের সঙ্গে পালানোর সময় ট্রলির সঙ্গে বাইক সংঘর্ষে তরুণী নিহত - দিগন্ত জার্নাল

প্রেমিকের সঙ্গে পালানোর সময় ট্রলির সঙ্গে বাইক সংঘর্ষে তরুণী নিহত

দিগন্ত জার্নাল ডেস্ক:
যশোরের মণিরামপুরে প্রেমিকের
সঙ্গে পালানোর সময় মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ১৭ বছরের তরুণী অনিমা দাস নিহত হয়েছেন। সোমবার দুপুরে রাজবাড়িয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মোটরসাইকেল আরোহী প্রেমিক বাঁধন দাসসহ আরও একজন আহত হন।

পুলিশ জানায়, নিহত অনিমা এড়েন্দা গ্রামের বিন্দু দাসের মেয়ে। প্রেমিক উদয় দাস ও বাঁধন দাসকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনা তদন্তের জন্য পুলিশ কাজ করছে এবং নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

an adbox will go here