টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, লন্ডনে ফ্ল্যাট নিয়ে বিতর্ক - দিগন্ত জার্নাল

টিউলিপ সিদ্দিকের পদত্যাগ, লন্ডনে ফ্ল্যাট নিয়ে বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি দাবি করেছেন, তার সব আর্থিক স্বার্থ ও সম্পর্ক প্রকাশ করেছেন। তবে বর্তমান পরিস্থিতি সরকারের জন্য বিভ্রান্তিকর হওয়ায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ফ্ল্যাট নিয়ে বিতর্ক: টিউলিপ সিদ্দিকের নামে লন্ডনে দুটি ফ্ল্যাট থাকার তথ্য উঠে এসেছে। প্রথমটি, বাংলাদেশি আবাসন ব্যবসায়ী আবদুল মোতালিফ তাকে উপহার হিসেবে দিয়েছেন। বিনামূল্যে পাওয়া এই ফ্ল্যাট কিংস ক্রস এলাকার কাছে অবস্থিত। যুক্তরাজ্যের ভূমি নিবন্ধন নথি এ তথ্য নিশ্চিত করেছে।

দ্বিতীয় ফ্ল্যাটটি তার খালা ও বাংলাদেশে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সূত্রে পাওয়া। ফ্ল্যাটটি সরাসরি টিউলিপকে না দিয়ে তার বোন আজমিনা সিদ্দিক রূপন্তিকে উপহার দেন মঈন গনি নামের এক বাংলাদেশি আইনজীবী, যিনি হাসিনা সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে পরিচিত।

আন্তর্জাতিক সমালোচনা: বাংলাদেশে শেখ হাসিনার দুর্নীতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। শেখ হাসিনা ও তার দলের বিচার চলমান থাকায় টিউলিপের বিরুদ্ধে হাসিনার দুর্নীতিতে সহযোগিতার অভিযোগ উঠেছে। এর ফলে টিউলিপের আর্থিক লেনদেন এবং সম্পদ নিয়ে বিতর্ক আরও ঘনীভূত হয়েছে।

এ পরিস্থিতিতে টিউলিপের পদত্যাগে যুক্তরাজ্যের লেবার পার্টি এবং আন্তর্জাতিক মহলে আলোচনা তীব্র হয়েছে।

an adbox will go here