দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত: টিউলিপকে ইলন মাস্ক - দিগন্ত জার্নাল

দুর্নীতিবিরোধী মন্ত্রী নিজেই দুর্নীতিগ্রস্ত: টিউলিপকে ইলন মাস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আর্থিক সম্পৃক্ততার অভিযোগে যুক্তরাজ্যের আর্থিক পরিষেবা মন্ত্রী টিউলিপ সিদ্দিক পদত্যাগ করেছেন। এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। তিনি মন্তব্য করেন, “যিনি দুর্নীতিবিরোধী মন্ত্রী, তিনি আজ নিজেই দুর্নীতিগ্রস্ত।”

টিউলিপ সিদ্দিক অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, সরকারকে বিভ্রান্তি থেকে দূরে রাখতে পদত্যাগ করেছেন। তবে সমালোচকরা টিউলিপ ও তার পরিবারের সম্পত্তি এবং বাংলাদেশি অবকাঠামো প্রকল্পে আর্থিক অনিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

লন্ডনে উপঢৌকন পাওয়া দুটি ফ্ল্যাটের তথ্য গোপন করার অভিযোগে দুই বছর আগে মিথ্যা বলেছিলেন টিউলিপ। সম্প্রতি লন্ডনের একাধিক পত্রিকা জানায়, ফ্ল্যাট দুটি আওয়ামী লীগ ঘনিষ্ঠ দুই ব্যক্তির কাছ থেকে উপহার পেয়েছেন টিউলিপ।

পদত্যাগের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার টিউলিপের স্থলে এমা রেনল্ডসকে নিযুক্ত করেছেন। এ ঘটনায় যুক্তরাজ্যের রাজনীতিতে ব্যাপক আলোচনা ও সমালোচনার ঝড় উঠেছে।

an adbox will go here