পল্লীকবি জসিম উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা - দিগন্ত জার্নাল

পল্লীকবি জসিম উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা

দিগন্ত জার্নাল ডেস্ক:
নেত্রকোনা সাহিত্য পরিষদের উদ্যোগে পল্লীকবি জসিম উদ্দিনের জীবন ও কর্ম নিয়ে এক বিশদ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা সদর উকিলপাড়ায় ১৭ জানুয়ারী ২০২৫ সন্ধ্যায় নেত্রকোনা প্রত্যাশা সাহিত্য গোষ্ঠীর মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে কবি ও প্রাবন্ধিক সুমিত্র সুজনের সঞ্চালনায় এবং কনক পণ্ডিতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সর্দার ফারুক, লেখক ও সম্পাদক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হায়দার জাহান চৌধুরী, বীর মুক্তিযুদ্ধা, ম. কিবরিয়া চৌধুরী হেলিম, সদস্য সচিব, নেত্রকোনা প্রেসক্লাব। অবসর প্রাপ্ত মেজর সৈয়দ আবু সিদ্দিক (পিএসসি), সভাপতি, বাউল রশিদ উদ্দিন ফাউন্ডেশন। কবি তানভীর জাহাজ চৌধুরী।

সভায় মুখ্য আলোচক হিসেবে অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক বাবু।

সভায় অন্যান্য বক্তাদের মধ্যে আলোচনা করেন
গবেষক ও চিন্তক, আনোয়ার হাসান, কবি এনামুল হক পলাশ, ওবায়েদুল হক রিপনসহ (সাধারণ সম্পাদক প্রত্যাশা সাহিত্য গোষ্ঠী) আরো অনেকেই।

an adbox will go here