ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী: হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেছেন - দিগন্ত জার্নাল

ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী: হামাসের বিরুদ্ধে পরাজয় স্বীকার করেছেন

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সা’আর হামাসের বিরুদ্ধে নিজেদের পরাজয় স্বীকার করেছেন। ১৭ জানুয়ারী ২০২৫ শুক্রবার ইসরাইলি টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “বেশ কয়েক মাস ধরে অভিযান চালানোর পরও আমরা একজন বন্দিকেও জীবিত মুক্ত করতে পারিনি।”

সা’আর আরও বলেন, “হামাসের ওপর আমরা বড় ধরণের আঘাত হেনেছি, কিন্তু তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধের লক্ষ্য অর্জন করতে পারিনি।”

ইসরাইলি বিশ্লেষকরা এও বলেছেন, গাজার যুদ্ধে ইসরাইল তাদের লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

এদিকে, বুধবার হামাস এবং ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতির একটি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তির আওতায় প্রথম ধাপে হামাস ইসরাইলের ৩৩ বন্দিকে মুক্তি দেবে, আর ইসরাইল তাদের কারাগারে আটক সহস্রাধিক ফিলিস্তিনিকে মুক্তি দেবে।

গত বছরের ৭ অক্টোবর গাজা উপত্যকার বিরুদ্ধে বর্বর হামলা শুরু করে ইসরাইল, যার ফলে ৪৭ হাজারের বেশি ফিলিস্তিনি শহিদ হয়েছেন, তাদের বেশিরভাগই নারী ও শিশু। তবে, ইসরাইল তাদের লক্ষ্য, যেমন হামাসকে ধ্বংস করা এবং গাজা উপত্যকা থেকে বন্দিদের ফিরিয়ে আনা, কোনো একটিতেও সফল হতে পারেনি।

an adbox will go here