লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে হুথির হামলা - দিগন্ত জার্নাল

লোহিত সাগরে মার্কিন বিমানবাহী জাহাজে হুথির হামলা

আন্তর্জাতিক ডেস্ক:
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি লোহিত সাগরে যুক্তরাষ্ট্রের বিমানবাহী জাহাজে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে। আল মাসিরাহ টিভি জানায়, হুথি বাহিনী ‘ইউএসএস হ্যারি ট্রুম্যান’ নামের বিমানবাহী জাহাজ লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হুথির দাবি, এই হামলা গাজায় যুদ্ধবিরতির সময়কালে ইয়েমেনের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনের পরিণতি সম্পর্কে সতর্ক করার জন্য করা হয়েছে।

এদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা হামলা চালানোর খবরও জানানো হয়েছে। হুথি পরিচালিত টিভি চ্যানেলে জানানো হয়, মার্কিন বাহিনী সানার উত্তরে চারটি হামলা চালিয়েছে, তবে এ হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

ডিসেম্বরে লোহিত সাগরে পৌঁছানোর পর থেকে এ নিয়ে আটবারের মতো মার্কিন বিমানবাহী রণতরীতে হামলার দাবি করেছে হুথি।

an adbox will go here