নথি ফাঁস: বৈদেশিক সহায়তা স্থগিত করলেও ইসরাইলকে অর্থ দেবে যুক্তরাষ্ট্র - দিগন্ত জার্নাল

নথি ফাঁস: বৈদেশিক সহায়তা স্থগিত করলেও ইসরাইলকে অর্থ দেবে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ৯০ দিনের জন্য সব বৈদেশিক সহায়তা কার্যক্রম স্থগিত করেছে। তবে ইসরাইল ও মিশরের সামরিক সহায়তা এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। ফাঁস হওয়া নথিতে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসি।

নথি অনুযায়ী, পররাষ্ট্রনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা তা যাচাই করতে বিদ্যমান প্রকল্প এবং নতুন তহবিল অনুমোদন স্থগিত করা হয়েছে। তবে জরুরি খাদ্য সহায়তা ও ইসরাইল-মিশরের সামরিক তহবিল অব্যাহত থাকবে।

২০২৩ সালে যুক্তরাষ্ট্র ৬৮ বিলিয়ন ডলার আন্তর্জাতিক সহায়তায় ব্যয় করেছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সাহায্যের কার্যকারিতা পুনর্মূল্যায়নের নির্দেশ দিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, “এই সহায়তা তখনই কার্যকর হবে, যদি তা আমেরিকার নিরাপত্তা ও সমৃদ্ধি নিশ্চিত করে।”

an adbox will go here