প্রচণ্ড ঠান্ডায় গাজায় ৭ শিশুর মৃত্যু - দিগন্ত জার্নাল

প্রচণ্ড ঠান্ডায় গাজায় ৭ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক:
গাজা উপত্যকায় প্রচণ্ড ঠান্ডার কারণে গত ১৯ জানুয়ারি থেকে এ পর্যন্ত ৭ ফিলিস্তিনি শিশুর মৃত্যু হয়েছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা (ইউএনআরডব্লিউএ) ও আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। শীতজনিত এই মৃত্যুগুলো গাজার চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে।

ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি গাজার শীতকালীন ঠান্ডা এবং মানবিক সহায়তার অভাবের ভয়াবহতা নিয়ে আগেই সতর্ক করেছিলেন।

নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল (এনআরসি) জানিয়েছে, গাজার প্রায় ১০ লাখ ফিলিস্তিনি শীত থেকে সুরক্ষার উপযুক্ত ব্যবস্থা থেকে বঞ্চিত। এখন পর্যন্ত ২,৮৫,০০০ মানুষ জরুরি আশ্রয়ের উপকরণ পেলেও প্রায় ৯,৪৫,০০০ মানুষ এখনো সহায়তার অপেক্ষায়।

যুদ্ধবিরতির মাধ্যমে মানবিক সহায়তা কার্যক্রম কিছুটা পুনরায় শুরু হলেও সংকট কাটেনি।

চুক্তির শর্ত:
গাজার মানবিক সংকট নিরসনে দোহা, কায়রো ও ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরাইল ও হামাসের মধ্যে একটি চুক্তি হয়। গত ১৯ জানুয়ারি কার্যকর হওয়া এই চুক্তি অনুযায়ী, চার ধাপে বন্দি মুক্তি ও যুদ্ধবিরতি কার্যকর হবে।

এই সংকটময় পরিস্থিতিতে শরণার্থীদের সহায়তা বাড়াতে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

an adbox will go here