লস অ্যাঞ্জেলসে দাবানলে ধ্বংসস্তূপের মধ্যে বৃষ্টির পূর্বাভাস - দিগন্ত জার্নাল

লস অ্যাঞ্জেলসে দাবানলে ধ্বংসস্তূপের মধ্যে বৃষ্টির পূর্বাভাস

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে ১৫ দিনের বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ে গেছে ঘরবাড়ি, গাড়ি ও অবকাঠামো। অবশেষে স্থানীয় সময় শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টি ও কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে জাতীয় আবহাওয়া বিভাগ।

দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার পর এই বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিতে পারে। তবে হঠাৎ ভারী বর্ষণে ভূমিধসের শঙ্কা রয়েছে। আবহাওয়াবিদ অ্যারিয়েল কোহেন জানিয়েছেন, মাটি শুষ্ক হয়ে সিমেন্টের মতো শক্ত হয়ে গেছে, ফলে দ্রুত বৃষ্টির পানি গড়িয়ে যেতে পারে। এতে ভূমিধস এবং পোড়া ধ্বংসস্তূপে নতুন বিপদ সৃষ্টি হতে পারে।

তবে ধীরে বৃষ্টি হলে এবং মাটি পর্যাপ্ত পানি শোষণ করতে পারলে এই বৃষ্টি উপকারী হতে পারে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

an adbox will go here