ট্রাম্পের নির্বাহী আদেশে রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্ - দিগন্ত জার্নাল

ট্রাম্পের নির্বাহী আদেশে রোহিঙ্গাদের সহায়তা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্

আন্তর্জাতিক ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর নির্বাহী আদেশে আগামী ৯০ দিনের জন্য সব মার্কিন বৈদেশিক সহায়তা কর্মসূচি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছেন। তবে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা শফিকুল আলম।

রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। শফিকুল আলম বলেন, “রোহিঙ্গাদের জন্য সাহায্য আমেরিকা বন্ধ করছে না,” এবং এজন্য প্রধান উপদেষ্টা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানান।

তিনি আরও জানান, রোহিঙ্গা ইস্যুতে সরকার এ বছর বড় আকারে আন্তর্জাতিক সম্মেলন করবে, যাতে ১৭০টি দেশ অংশ নেবে। জাতিসংঘ এই সম্মেলনের সহ-আয়োজক হিসেবে থাকছে।

শফিকুল আলম বলেন, রাখাইন প্রদেশে চলমান সিভিল ওয়ারের কারণে আরও ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে। গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজারে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর জানান, ট্রাম্পের নির্বাহী আদেশে রোহিঙ্গাদের পুষ্টি ও খাদ্য সহায়তা কর্মসূচির অর্থায়ন বাদ থাকবে না। এ সহায়তা অব্যাহত রাখার জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

এদিকে, আজ যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মকর্তারা প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যা সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে সহায়তা অব্যাহত রাখার কথা জানিয়েছেন।

an adbox will go here