তুরস্ককে ‌‘সন্ত্রাসমুক্ত’ করার অঙ্গীকার এরদোগানের - দিগন্ত জার্নাল

তুরস্ককে ‌‘সন্ত্রাসমুক্ত’ করার অঙ্গীকার এরদোগানের

আন্তর্জাতিক ডেস্ক:
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান দেশকে ‌‘সন্ত্রাসমুক্ত’ রাষ্ট্র গড়ার লক্ষ্যে তার সরকারের দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পিকেকে সন্ত্রাসবাদী সংগঠনের দীর্ঘদিনের তৎপরতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও তিনি উল্লেখ করেছেন।

সোমবার (২৭ জানুয়ারি) আঙ্কারায় একে পার্টির যুব কংগ্রেসে বক্তব্যে এরদোগান বলেন, “এই দেশের যুবকদের সন্ত্রাসবাদের পথে হারিয়ে যেতে দেব না। পিকেকি সন্ত্রাসীদের দিন শেষ। তারা আর আমাদের যুবকদের বিভ্রান্ত করতে পারবে না।”

তিনি জানান, তুরস্কের নিরাপত্তা ব্যবস্থা পিকেকে কার্যক্রম হ্রাস এবং সংগঠনে যুবকদের যোগদান ঠেকাতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। শিশু ও যুবকদের অপহরণ এবং তাদের সন্ত্রাসী কার্যক্রমে বাধ্য করার মতো বিভীষিকাময় ঘটনাগুলোর অবসান ঘটানোর জন্য তার সরকার কাজ করছে।

পিকেকে সন্ত্রাসবাদ তুরস্কের জন্য দীর্ঘ ৪০ বছরের বড় সমস্যা। সংগঠনটি ১৯৮৪ সাল থেকে দেশটির দক্ষিণ-পূর্বে তথাকথিত কুর্দি রাষ্ট্র প্রতিষ্ঠার নামে সহিংসতা চালিয়ে যাচ্ছে। এটি ইরাক ও সিরিয়ায়ও ছড়িয়ে পড়েছে। হাজার হাজার মানুষ তাদের হামলায় প্রাণ হারিয়েছে।

তুরস্ক, মার্কিন যুক্তরাষ্ট্র, এবং ইউরোপীয় ইউনিয়ন পিকেকেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করেছে। দীর্ঘকাল ধরে এই সংগঠন শিশু ও যুবকদের প্রতারণা করে নিজেদের দলে টেনে নিয়েছে, যাদের অনেকেই পালাতে গিয়ে মারা গেছে।

এরদোগান তার সরকারের চলমান প্রচেষ্টার ওপর জোর দিয়ে বলেন, “আমরা আমাদের দেশের ভবিষ্যৎ যুবকদের সুরক্ষিত রাখতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।”

an adbox will go here