ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত - দিগন্ত জার্নাল

ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত

দিগন্ত জার্নাল ডেস্ক:

রাজধানী ঢাকার সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে সায়েন্সল্যাব এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। রোববার বিকাল ৪টার পর শুরু হওয়া এই সংঘর্ষে উভয় পক্ষের শিক্ষার্থীরা পালটা পালটি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকে, যার ফলে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

তবে সংঘর্ষের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো সুস্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি, ফলে ঠিক কী ঘটনার জের ধরে এই সংঘর্ষের সূত্রপাত তা স্পষ্ট নয়।

পালটা পালটি ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ফলে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি।

an adbox will go here

এই বিষয়ে আরো পড়ুন