দিল্লিতে ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক আজ - দিগন্ত জার্নাল

দিল্লিতে ভারত-বাংলাদেশ সীমান্ত বৈঠক আজ

দিগন্ত জার্নাল ডেস্ক:

ভারত-বাংলাদেশ সীমান্ত পরিস্থিতি নিয়ে আজ (মঙ্গলবার) দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্ত সুরক্ষা বাহিনী (বিএসএফ)-এর মধ্যে এটি ৫৫তম মহাপরিচালক পর্যায়ের (ডিজি-লেভেল) সীমান্ত সমন্বয় সম্মেলন।

এই বৈঠকে সীমান্ত নিরাপত্তা, চোরাচালান রোধ, সীমান্ত হত্যা, অবকাঠামো উন্নয়নসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় আসবে। ভারতের পক্ষ থেকে বিএসএফ মহাপরিচালক দালজিত সিং চৌধুরী নেতৃত্ব দিচ্ছেন, আর বাংলাদেশের পক্ষে বিজিবি প্রধান মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী নেতৃত্ব দিচ্ছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গেছে, বাংলাদেশে সক্রিয় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর কার্যক্রম, বিএসএফ সদস্যদের ওপর সাম্প্রতিক হামলা এবং ভারতীয় নাগরিকদের ওপর বাংলাদেশি নাগরিকদের আক্রমণের বিষয়টি ভারত আলোচনায় তুলবে। এছাড়া, একক সারির কাঁটাতারের বেড়া নির্মাণ এবং সীমান্ত অপরাধ নিয়েও কথা হবে।

বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিবর্তনের পর এটি দুই দেশের মধ্যে প্রথম উচ্চপর্যায়ের সীমান্ত বৈঠক, যা বর্তমান সম্পর্কের টানাপোড়েনের প্রেক্ষাপটে বিশেষ গুরুত্ব পাচ্ছে।

an adbox will go here