বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মৃত্যুর গুজব ভ্রান্ত
দিগন্ত জার্নাল ডেস্ক:
হাফেজ সালেহ আহমাদ তাকরিমের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে গুজব ছড়িয়েছে, তা মিথ্যা বলে জানিয়েছেন তার শিক্ষক হাফেজ আব্দুল্লাহ আল মামুন।
মূলত, হাফেজ তাকরিম নামে বাগেরহাটের ফকিরহাট এলাকায় অন্য একজনের মৃত্যু হয়েছে। ১৭ ফেব্রুয়ারি বিকালে তিনি নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। নিহত ব্যক্তি হাফেজ মো. তাকরিম শেখ (২০) বাগেরহাটের লখপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। তিনি ভবনা দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র ছিলেন এবং তার বাবা মাওলানা মোসলেম উদ্দিন শেখ, একজন মাদ্রাসাশিক্ষক।
এটি নিশ্চিত হওয়া গেছে যে, হাফেজ সালেহ আহমাদ তাকরিম, যিনি বিশ্বজয়ী কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন, তার সাথে এই ঘটনাটির কোনও সম্পর্ক নেই। গুজবটি নাম সাদৃশ্য থাকার কারণে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।
হাফেজ সালেহ আহমাদ তাকরিমের বাড়ি টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামে। তিনি মিরপুর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী মাদ্রাসার ছাত্র এবং সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব ও ইরান এ আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সেরা হয়েছেন। তার বাবা হাফেজ আবদুর রহমান একজন মাদ্রাসা শিক্ষক এবং মা একজন গৃহিণী।