আ'লীগের আইনমন্ত্রী আনিসুল হক ৫ দিনের রিমান্ডে - দিগন্ত জার্নাল

আ’লীগের আইনমন্ত্রী আনিসুল হক ৫ দিনের রিমান্ডে

দিগন্ত জার্নাল ডেস্ক:

উত্তরার ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন (১৬) হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে রাষ্ট্রপক্ষ সমর্থন করে, তবে আসামিপক্ষ জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত রিমান্ড মঞ্জুর করেন।

গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা ৭ নম্বর সেক্টরে আন্দোলনে অংশ নিয়ে গুলিবিদ্ধ হন ন্যাশনাল ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কলেজের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিপ্লোমা প্রথম বর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাহিন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় মাহিনের বাবা জামিল হোসেন সোহেল ২১ আগস্ট উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা দায়ের করেন, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০০-৬০০ জনকে আসামি করা হয়।

an adbox will go here